ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 7 July, 2026, 8:06 PM

জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল

জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

এ সময় জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহম্মেদসহ যশোরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। 

হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকেরা দ্রুত ওপেন হার্ট (বাইপাস) সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। 

আগামী বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status