|
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ল্যাপটপ ও নিয়োগপত্র প্রদান করা হয়। ![]() ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, আপনারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
