ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিকিট কবে পাওয়া যাবে জানালো বাংলাদেশ রেলওয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 3:25 PM

টিকিট কবে পাওয়া যাবে জানালো বাংলাদেশ রেলওয়ে

টিকিট কবে পাওয়া যাবে জানালো বাংলাদেশ রেলওয়ে

ঈদ উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই, ঈদের দিন ব্যতীত) যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রি হবে। তবে এসময় বিদ্যমান আসনের অর্ধেক (৫০ শতাংশ) টিকিট ইস্যু করা হবে।


মঙ্গলবার ( ১৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক ( জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এক্ষেত্রে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের আন্ত:নগর ট্রেনের সকল টিকিট আগামীকাল বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা হতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।


এরআগে, গতকাল সোমবার রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে সামনে আগামী ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না।


এদিকে, বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে আন্ত:নগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন কমলাপুর থেকে চলাচল করবে বলে মঙ্গলবার ( ১৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের থেকে নিশ্চিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status