ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাধিক ছাত্রকে ‘বলাৎকার’, মাদরাসাশিক্ষক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 May, 2021, 7:31 PM

একাধিক ছাত্রকে ‘বলাৎকার’, মাদরাসাশিক্ষক আটক

একাধিক ছাত্রকে ‘বলাৎকার’, মাদরাসাশিক্ষক আটক

বগুড়ায় একাধিক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওমর ফারুক (৩৫) নামে এক কওমী মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওমর ফারুক শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমী মাদরাসার শিক্ষক।

এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওমর ফারুক ওই মাদরাসাতেই অবস্থান করতেন। গত রমজান মাসে মাদরাসায় অবস্থানকালে কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ঈদের ছুটি শেষে মাদরাসা খুললে ছাত্ররা সেখানে যেতে আপত্তি করে। এতে ছাত্রদের অভিভাবকরা মাদরাসায় যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে ছাত্ররা বলাৎকারের বিষয়টি অভিভাবকদের জানায়। এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদরাসা শিক্ষক ওমর ফারুককে আটক করে।

ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, মাদরাসা আবাসিকে থাকা বেশ কয়েকজন ছাত্রকে বলাৎকার করেছেন ওই শিক্ষক। তাদের মধ্যে দুইজন ছাত্র ও তাদের অভিভাবককে থানায় পাঠানো হয়েছে অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status