ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 May, 2021, 7:29 PM

শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ আব্দুর রহমান নামক এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার নিধিপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার একদিন পরে স্থানীয় নড়াগাতি থানা পুলিশ অভিযুক্ত ওই ইমামকে আটক করে।  

অভিযুক্ত আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভুঁইয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামবাসিরা ইমাম আব্দুর রহমানকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার শিশুটির বাবা আব্দুর রহমানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, আব্দুর রহমান প্রতিদিন ভোরে মসজিদটিতে মক্তব পরিচালনা করে আসছিলেন। অন্য দিনের মতো বৃহস্পতিবার সকালে ওই গ্রামের অন্য শিশুদের সঙ্গে ওই শিশুও মক্তবে আরবি পড়তে যায়। সকাল সাড়ে ৮টার দিকে মক্তব ছুটি হলে অন্য শিশুরা বাড়ি চলে যায়। এরপর ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে ইমাম মসজিদ সংলগ্ন তার থাকার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান।

পরে তার হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে গা-ঢাকা দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা মসজিদে ছুটে যান। সেখানে ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৯টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামের রাস্তা থেকে স্থানীয়রা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, এ ঘটনায়  আজ শুক্রবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। আর ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status