ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
কি বুঝাতে শরীর ভর্তি মৌমাছি নিয়ে ১৮ মিনিট ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 May, 2021, 4:51 PM

কি বুঝাতে শরীর ভর্তি মৌমাছি নিয়ে ১৮ মিনিট ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

কি বুঝাতে শরীর ভর্তি মৌমাছি নিয়ে ১৮ মিনিট ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি মানেই চ্যালেঞ্জিং অভিনয়। আর এ কারণেই তার ভক্তের সংখ্যা অগণিত। তাই ভক্তদের জন্য এবারো চ্যালেঞ্জ নিলেন এই অভিনেত্রী। সম্প্রতি তার ফটোশুটে সেই প্রমাণই দিলেন তিনি।

ফটোশুটে দেখা গেছে শরীরে অসংখ্য মৌমাছি তার। এগুলো নিয়েই ১৮ মিনিট ফটোশুট করেন জোলি। বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবসে মৌমাছির গুরুত্ব বোঝাতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। মূলত সচেতনতা প্রচারেই এমন ছবি তুলেছেন এই তারকা।

মৌমাছির কামড় থেকে নিজেকে কীভাবে রক্ষা করেছেন জোলি? সেই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন ফটোগ্রাফার ড্যান। অ্যাঞ্জেলিনার নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি অনুসরণ করেছিলেন ৪০ বছর আগে রিচার্ড আভেডনের বিখ্যাত ‘বি-কিপার পোট্রেট’-এর পথ। যেখানে অভিনেত্রীর শরীর জুড়ে ছিল কয়েকশ মৌমাছি।

সাদা অফ সোল্ডার পোশাকে ছিলেন না অ্যাঞ্জেলিনা। তিনি ছাড়া ইউনিটের সকলে সেফটির জন্য বিশেষ স্যুট পরা ছিল। স্টুডিও ঘর প্রায় অন্ধকার রাখা হয়েছিল মৌমাছিদের শান্ত রাখতে। বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়েছিল ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। যে কারণে চাক বাঁধতে অথবা হুঁল ফোটাতে পারেনি মৌমাছি।

শুটের সময় টানা ১৮ মিনিট একভাবে দাঁড়িয়ে ছিলেন জোলি। সেই পরিস্থিতিতে ফটোশুট চালিয়েছিলেন ড্যান। সঙ্গে উঠে এসেছে মৌমাছি সংরক্ষণে সচেতনতার বার্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status