ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
ব্যাচেলর পয়েন্ট-এ নেপালি অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 July, 2026, 11:25 AM

ব্যাচেলর পয়েন্ট-এ নেপালি অভিনেত্রী

ব্যাচেলর পয়েন্ট-এ নেপালি অভিনেত্রী

তুমুল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর নতুন মৌসুমে যোগ হলো এক নতুন আন্তর্জাতিক চমক। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে সদ্য মুক্তি পাওয়া ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ‘চ্যাপ্টার ১৩’-তে যুক্ত হয়েছেন নেপালি মডেল ও অভিনেত্রী রাজেশ্রী থাপা। 

গত বৃহস্পতিবার একযোগে এই সিরিজের ৯৭ থেকে ১০০ নম্বর পর্যন্ত মোট চারটি নতুন পর্ব অবমুক্ত করা হয়েছে। এরপর থেকেই দর্শক মহলে নতুন এই নারী চরিত্রটিকে নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। 

জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন যে, নাটকে এই নেপালি অভিনেত্রীর চরিত্রের নাম রাখা হয়েছে কিরান।

নির্মাতা অমি তার অফিশিয়াল ফেসবুক পেজে রাজশ্রীর একটি আকর্ষণীয় ছবি শেয়ার করে দর্শকদের এই নতুন চমকের কথা জানান। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে। পরিচালকের সেই পোস্টে নেপালি এই অভিনেত্রী নিজেও মন্তব্য করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

শুধু তাই নয়, রাজেশ্রী থাপা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি বিশেষ ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, যা দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশ সাড়া ফেলেছে।

জানা গেছে, এই বিশেষ পর্বগুলোর দৃশ্যধারণের জন্য মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ এবং শামীম হাসান সরকারসহ ব্যাচেলর পয়েন্ট এর পুরো টিমকে নিয়ে নেপালে গিয়েছিলেন অমি। নেপালের মনোরম লোকেশনে গল্পের নতুন মোড় এবং রাজশ্রীর অন্তর্ভুক্তির পাশাপাশি দর্শকদের জন্য এবার থাকছে আরও একটি বড় আকর্ষণ। এবারের পর্বগুলোতে যুক্ত করা হয়েছে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা। যেখানে ব্যাচেলর পয়েন্টের চিরচেনা ও জনপ্রিয় চরিত্রগুলোকে চিরাচরিত আমেজে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে ও তর্কে জড়াতে দেখা যাবে। 

সব মিলিয়ে নতুন এই চ্যাপ্টারটি দর্শকদের বিনোদনের পারদ আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status