ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শ্রমিক লীগ সম্পাদকের হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 May, 2021, 10:41 PM

শ্রমিক লীগ সম্পাদকের হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

শ্রমিক লীগ সম্পাদকের হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তরা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে। সোয়েব পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিউদদৌলার ছেলে।

পুলিশের ধারণা ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, আত্রাই উপজেলা সোনালী ব্যাংক এর পাশে নিজ অফিস কক্ষে বসেছিলেন সোয়েব। এমন সময় ৫-৬জন দুর্বৃত্ত অফিসের ভেতরে প্রবেশ করে কোন কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এতে সোয়েবের দুই হাত ও দুই পায়ের রগ কেটে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সোয়েবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তবে বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status