ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এখনও সিসিইউতে আছেন খালেদা জিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 May, 2021, 10:32 PM

এখনও সিসিইউতে আছেন খালেদা জিয়া

এখনও সিসিইউতে আছেন খালেদা জিয়া

করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম প্রতিদিন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড।

রোববার (১৬ মে) বিকালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ড রেগুলার তার স্বাস্থ্য পরীক্ষা করছে। আজকেও তারা দেখেছেন, পরীক্ষাগুলো পর্যালোচনা করেছেন। ম্যাডাম সিসিইউতে এখনও আছেন, সেখানেই তার পোস্ট কোবিড জটিলতার চিকিৎসাগুলো চলছে।

এটা একটা লংটার্ম চিকিৎসা। চিকিৎসক হিসেবে এখনই কিছু প্রেডিকশন করে বলা যাবে না। হাসপাতালের মেডিকেল বোর্ড ম্যাডামের সর্বোত্তম চিকিৎসার কাজটি করে যাচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসা কোন পর্যায় জানতে চাইলে মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, ম্যাডাম যে সমস্ত শারীরিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার পরবর্তিতে পোস্ট কোবিড জটিলতায় তাকে অসুস্থ করলো, উনি কষ্ট ভোগ করলেন এবং পরবর্তিতে তাকে সিসিইউতে এনে চিকিৎসা দেয়া হচ্ছে, এখনো তিনি সেখানেই আছেন। সেখানে চিকিৎসক নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছেন। এর বেশি কোনো আপগ্রেড নেই।

বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দেশবাসী কাছে আবারও দোয়া চান তিনি। ডায়াবেটিক, হৃদযন্ত্র, কিডনিসহ নানা জটিলতায় ভোগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজা’য় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করে।

পোস্ট কোবিড জটিলতায় এখন খালেদা জিয়ার পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতহায় ভোগছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status