|
মহিলা চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস চালু ১৮ আগস্ট
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহিলা চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস চালু ১৮ আগস্ট রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সার্ভিসে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
রাজউকের আবাসন প্রকল্পে অবৈধ দখল, মাদক নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা
আনভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: ছিনিয়ে নেওয়া আইফোন উদ্ধার, সিএনজিচালক গ্রেপ্তার
রিয়েল এস্টেট খাতের শ্লথগতি: থমকে যেতে পারে দেশের সামগ্রিক অর্থনীতি ও কর্মসংস্থান
