ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলি হামলায় একদিনে ৫৫ ফিলিস্তিনি শিশুর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 May, 2021, 10:29 PM

ইসরায়েলি হামলায় একদিনে ৫৫ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ইসরায়েলি হামলায় একদিনে ৫৫ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলে নেয়া ইসরাইলি সেনাবাহিনীর আজকের হামলায় ৫৫ জন নিষ্পাপ ফিলিস্তিনি শিশুর মারা গেছেন। গাজা অঞ্চলটিতে টানা সাত দিন ধরে বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তবে এবারই প্রথম একদিনের হামলায় এত সংখ্যক মানুষের মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১৬ মে) এ তথ্য জানিয়েছে।

রোববার (১৬ মে) গাজা অঞ্চলে বোমা হামলা চালিয়ে দুটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

একদিনের এ হামলাসহ গত এক সপ্তাহে গাজায় ইসরাইলি বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় ৫৫ শিশু ও ৩৩ জন নারীসহ মোট ১৮৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাসসহ ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলো। এসব হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status