ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭৮ মিনিটে মমতাকে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 April, 2021, 4:09 PM

৭৮ মিনিটে মমতাকে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন মোদি

৭৮ মিনিটে মমতাকে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন মোদি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে শনিবার (১০ এপ্রিল) রাজ্যে দুই সমাবেশে অংশ নেন বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে বক্তব্য রাখেন ৪৪ মিনিট আর কৃষ্ণনগরে ৩৪ মিনিট। সব মিলিয়ে ৭৮ মিনিট। আর এর মধ্যেই মোট ১২৬ বার মোদির গলায় শোনা যায় ‘দিদি’ ডাক।

দুই বক্তব্যে কতোবার দিদি বলেছেন মোদি তা গুনে দেখেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। দেখা গেছে, শিলিগুড়িতে ৪৪ মিনিটে ৬৮ আর কৃষ্ণনগরে ৩৪ মিনিটে ৫৮ বার দিদি ডেকেছেন তিনি। মোদির এমন ডাক নিয়ে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিও।

গত মঙ্গলবার উত্তরবঙ্গের এক জনসভায় দেওয়া ভাষণে মমতা বলেন, উনি রোজ “দিদি”, “ও দিদি” বলে ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনো সমস্যা নেই। আমার গুরুত্ব রয়েছে বলেই এসব করছেন।

মমতা নিজের কোনো সমস্যা নেই বলে উল্লেখ করলেও দলের নারীনেত্রীরা এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে এমন ভঙ্গিতে ডেকে আদতে বাংলার নারীদের অসম্মান করছেন প্রধানমন্ত্রী। মেয়েদের টিপ্পনী কাটতে এ ধরনের বাচনভঙ্গি ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা।

বিধানসভা নির্বাচনের প্রচারে মোদির মুখে খুব বেশি শোনা যাচ্ছে যে শব্দগুলো তার মধ্যে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, তুষ্টিকরণ প্রভৃতি থাকলেও সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে ‘দিদি’। শুধু ডাকাই নয়, নিত্যনতুন সুর ও ছন্দও আনছেন মোদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status