ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 April, 2021, 4:10 PM

যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নিজের তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। এঘটনায় লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে ওই মাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে নগর ‍পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরে তুলারে কাউন্টি এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু তিনটির বয়স-৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দু’জন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় এক শ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি। সূত্র: লস এঞ্জেলস টাইমস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status