ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সাকিবের ‘বিস্ফোরক’ সব মন্তব্যের পর যা বললেন আকরাম খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 March, 2021, 3:07 PM

সাকিবের ‘বিস্ফোরক’ সব মন্তব্যের পর যা বললেন আকরাম খান

সাকিবের ‘বিস্ফোরক’ সব মন্তব্যের পর যা বললেন আকরাম খান

দ্বিতীয় ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয়ে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তখন সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন।

রোববার ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে আকরাম খানকে নিয়ে সাকিবের বেশ কয়েকটি ‘বিস্ফোরক’ মন্তব্য করেন।  যা নিয়ে এখন পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

সেই ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের খেলাও এখন অনিশ্চিত প্রায়!

লাইভে আকরাম খানের বিষয়ে সাকিব মন্তব্য করেছিলেন যে, তার ছুটি সংক্রান্ত চিঠিটি না পড়েই বিসিবি পরিচালক গণমাধ্যমে ভুল বক্তব্য দিয়েছেন। টেস্ট খেলতে চান না তিনি -  চিঠির কোথাও এমন কথা লেখা নেই।  আকরাম খানসহ বিসিবির কর্মকর্তারা আসলে কী নিয়ে কাজ করছেন, সে প্রশ্নও তোলেন সাকিব।

সাকিবের এমন মন্তব্য প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘সাকিব ইস্যুতে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। তবে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর আমি এই ইস্যুতে কথা বলতে পারব। এর আগে বিষয়গুলো নিয়ে আমাদের সভা করতে হবে।’

উল্লেখ্য, আইপিএল খেলতে শ্রীলংকা বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন সাকিব। এ জন্য গত মাসে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদনপত্র জমা দেন সাকিব।

সেই আবেদনপত্র বিষয়ে আকরাম খান সে সময় বলেছিলেন, ‘শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সাকিব আমাদের সম্প্রতি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনো আগ্রহ নেই, তাকে জোর করার কোনো মানে নেই।’

এতোদিন মুখে কুলুপ আঁটলেও শনিবার লাইভে এসে মুখ খোলেন সাকিব।  জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের দিকে অভিযোগের তীর ছুড়ে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status