ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালোবাসা দিবসে ঘরেই তৈরি করুন তিন ধরনের কেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 7:11 PM

ভালোবাসা দিবসে ঘরেই তৈরি করুন তিন ধরনের কেক

ভালোবাসা দিবসে ঘরেই তৈরি করুন তিন ধরনের কেক

কাল ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স উপলক্ষে আপনার প্রিয়জনকে চমকে দিতে আজই তৈরি করে ফেলুন ভ্যালেন্টাইন কেক। এই কেক খেতে যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও খুব সহজ। আপনার পছন্দ মতো যেকোনো একটা ট্রাই করতে পারেন কিংবা সবগুলো তৈরি করে আত্মীয়স্বজন নিয়ে খেতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক তিন রকমের চকলেট কেক তৈরির রেসিপি-

উপকরণ: ডিম তিনটি, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আধা চামচ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, ভ্যানিলা পাউডার আধা চা চামচ, গুঁড়া দুধ এক টেবিল চামচ, চিনির সিরাপ আধা কাপ, হানড্রেড অ্যান্ড থাউজেন্ড এক চা চামচ।

প্রণালী: প্রথমে পাউডারজাতীয় উপকরণগুলো একসঙ্গে চেলে নিন। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। ডিমের সাদা অংশ মেরাং করুন, এর সঙ্গে চিনি ও কুসুম মেশান। ১০ মিনিট বিট করুন। পাউডারজাতীয় উপাদানগুলো মিশিয়ে নিন। ছোট ডাইসে অয়েল ব্রাশ করে ডো দিন এবং উপরে এক চা চামচ হানড্রেড অ্যান্ড থাউজেন্ড দিন এবং ১৬০ পাওয়ারে ২০ মিনিট বেক করুন।

উপকরণ: ডিম তিনটি, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, চিনির সিরাপ আধা কাপ, চকলেট সিরাপ আধা চা চামচ, ভ্যানিলা পাউডার আধা চা চামচ, গুঁড়া দুধ এক টেবিল চামচ।

ক্রিম তৈরি: ইন্সট্যান্ট বাটার দুই কাপ, আইসিং সুগার আধা কাপ ১০ মিনিট বিট করুন।

প্রণালী: প্রথমে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। চালনিতে ময়দা, বেকিং পাউডার ও ভ্যানিলা পাউডার রাখুন। ডিমের সাদা অংশ মেরাং করুন। এর সঙ্গে চিনি ও ডিমের কুসুম মিশিয়ে ১০ মিনিট বিট করুন। পাউডার জাতীয় উপকরণগুলো মিশিয়ে, দুইটি শেইপ ডাইসে অয়েল পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করুন। কেকের সফ্ট ডো ঢালুন। ইলেকট্রিক ওভেনে ১৬০ পাওয়ারে ৩০ মিনিট বেক করুন। কেক ঠাণ্ডা হলে ক্রিম দিয়ে ডেকোরেশন করুন।

উপকরণ: ময়দা আধা কাপ, ডিম তিনটি, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, চিনির সিরাপ আধা কাপ, ভ্যানিলা পাউডার আধা চা চামচ, গুঁড়া দুধ এক টেবিল চামচ, চকলেট বার একটি, চকলেট কালার সামান্য।

ক্রিম তৈরি: ইন্সট্যান্ট বাটার দুই কাপ, আইসিং সুগার এক কাপ একসঙ্গে ১০ মিনিট বিট করে কালার মিশিয়ে নিন।

প্রণালী: প্রথমে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। চালনিতে ময়দা, বেকিং পাউডার, ভ্যানিলা পাউডার চেলে নিন। ডিমের সাদা অংশ মেরাং করুন। চিনি ও কুসুম মিশিয়ে ১০ মিনিট বিট করুন। পাউডারজাতীয় উপাদানগুলো মিশিয়ে নিন। ডাইসে অয়েল পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করুন। কেকের ডো চালুন। ওভেনে ১৬০ পাওয়ারে ৩০ মিনিট বেক করুন। কেক ঠাণ্ডা হলে ক্রিম দিয়ে ডেকোরেশন করুন এবং উপরে চকলেট গ্রেট করে দিন।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status