|
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন
নতুন সময় ডেস্ক
|
![]() ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন ১. দুধ ও পনির কাঁচা দুধ বা পনির খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। ঠিকভাবে সংরক্ষণ না করা হলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা লিভারের জন্য ঝুঁকিপূর্ণ। তাই দুধ জাল দিয়ে বা পনির রান্না করে খাওয়াই নিরাপদ। ২. বিভিন্ন শাকসবজি অনেক শাকে অক্সালেট জাতীয় উপাদান থাকে, যা অতিরিক্ত গ্রহণে শরীরে সমস্যা তৈরি করতে পারে। কাঁচা বা আধা সিদ্ধ শাক খেলে হজমে সমস্যা এবং লিভারের ওপর চাপ বাড়তে পারে। বিশেষ করে পালং শাক ভালোভাবে রান্না করে খাওয়াই উচিত। ৩. ছোলা ও ডালজাতীয় খাবার কাঁচা ছোলা বা ডাল অনেকেই সালাদ বা চাট হিসেবে খান। কিন্তু এগুলো কাঁচা অবস্থায় খেলে লেকটিন ও অ্যান্টি-নিউট্রিয়েন্ট পুষ্টি শোষণে বাধা দেয় এবং লিভারে প্রদাহের ঝুঁকি বাড়াতে পারে। তাই ভালোভাবে ভিজিয়ে বা রান্না করে খাওয়া জরুরি। ৪. ডিম ডিম পুষ্টিকর হলেও কাঁচা বা আধা সিদ্ধ ডিম খাওয়া ঠিক নয়। এতে সালমোনেল্লা ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে, যা সংক্রমণ ঘটাতে পারে। তাই ডিম সবসময় ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খেতে হবে। ৫. মাংস ফ্যাটি লিভারে প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলা জরুরি। পাশাপাশি বাড়ির রান্না করা মাংসও ভালোভাবে সিদ্ধ হতে হবে। কাঁচা বা কম রান্না করা মাংসে থাকা ব্যাকটেরিয়া লিভারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়ামও গুরুত্বপূর্ণ। খাবার যতই স্বাস্থ্যকর হোক, সঠিকভাবে রান্না না করলে তা উপকারের বদলে ক্ষতিই করতে পারে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
