|
দীঘিনালায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() দীঘিনালায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এসময় দীঘিনালা থানার নন-জিআর ৩২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওসমান (৪০)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৪নং কলোনী এলাকার বাসিন্দা। তার পিতার নাম রমজান খান। দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
