ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 August, 2026, 5:37 PM

গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‎গাজীপুর জজ কোর্টের সামনে গত ৯ আগস্ট দুই আইনজীবীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী এডভোকেট রুহুল আমিন ও এডভোকেট মাহীন হাসান শুভ চিকিৎসা নিয়েছেন।
‎অভিযোগ অনুযায়ী, হামলায় এডভোকেট রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয় আইনজীবী ও সাধারণ জনগণ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
‎এ ঘটনায় ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। মামলাটি ১০২১/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
‎এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট রুহুল আমিন (এজিপি), এডভোকেট মো. শাহ আলম (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, গাজীপুর জেলা আইনজীবী সমিতি), এডভোকেট মোজাম্মেল, এডভোকেট কামরুল হাসান রাসেল, এডভোকেট আল আমিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, ওলিউল ইসলাম টুটুল, আলমগীর এবং ভুক্তভোগী এডভোকেট মাহীন হাসান শুভ।
‎সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার পাশাপাশি বাদী, ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status