ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
করোনামুক্ত হলেন রাকুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 12:30 PM

করোনামুক্ত হলেন রাকুল

করোনামুক্ত হলেন রাকুল

জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং করোনামুক্ত হলেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজেই এই তথ্যটি জানিয়েছেন অভিনেত্রী রাকুল।

রাকুল লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছি। এখন সম্পূর্ণ ভালো আছি। আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। ২০২১ সাল সুস্থ ও ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করতে চাই। বি.দ্র. দায়িত্বশীল হন, মাস্ক পরুন ও সতর্কতা অবলম্বন করুন।

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন রাকুল। গত ২২ ডিসেম্বর তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানান। ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।

বর্তমানে রাকুলের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল।

 সম্পাদনায়: তাহের রাব্বী
   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status