ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
চীনে থংছাং ইনভেস্টমেন্ট প্রমোশন সাইনিং কনফারেন্স অনুষ্ঠিত
চায়না প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 12:23 PM

চীনে থংছাং ইনভেস্টমেন্ট প্রমোশন সাইনিং কনফারেন্স অনুষ্ঠিত

চীনে থংছাং ইনভেস্টমেন্ট প্রমোশন সাইনিং কনফারেন্স অনুষ্ঠিত

চীনের ওয়ানয়া ইন্টারন্যাশনাল ইমপোর্ট কমোডিটি প্যাভিলিয়ন ফেস টু ইনভেস্টমেন্ট প্রমোশন সাইনিং কনফারেন্স হুবেই প্রদেশের থংছাং কাউন্টিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০ জন বিদেশি ব্যবসায়ীকে "ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এট্রাক্ট অ্যাম্বাসেডর" সম্মানে ভূষিত করা হয়েছে, এবং তাদের হাতে ক্রেস্ট এবং প্রশংসাপত্র প্রদান করা হয়।


সোমবার ২৮ ডিসেম্বর, সকালে ওয়ানয়া গ্রুপের সার্বিক সহযোগিতায় কনফারেন্সটি থংছাং-এ ওয়ানয়া আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে বিদেশী ব্যবসায়ীদের সংগঠিত করতে ইউ বয়ু এক্সিবিশন সার্ভিস কোম্পানি লিমিটেড সহায়তা করেছিল।

শিয়াননিং মিউনিসিপাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-পরিচালক এবং কাউন্টি পার্টি কমিটির সেক্রেটারি শিয়ং ইয়াফিং, চীন ফেডারেশন অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট লুও ইউলং, কাউন্টি পার্টি কমিটির সহ-সম্পাদক এবং কাউন্টি মেয়র লিও মিংতাং, কাউন্টি পার্টি কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং কাউন্টি অফিসের পরিচালক হু ঝংশিয়ং, সাংহাই হংছিয়াও ফ্রি ট্রেড সিটির মহাব্যবস্থাপক টিয়ান হাও এবং ইউ বয়ু এক্সিবিশন সার্ভিস কোম্পানি লিমিটেড মহাব্যবস্থাপক ঝং চিয়ামেই বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

সম্মেলনে বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন তাহা আলী ইহায়া এবং বাশা জেন। তারা থংছাং ওয়ানয়া আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে বিশাল বাণিজ্যিক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নতুন বাজার উন্মুক্ত করার কথা জানিয়েছে। পোশাক, টেক্সটাইল, হস্তশিল্পের পণ্য, চামড়াজাত পণ্য, উচ্চমানের চাল এবং তাজা ফল আনতে একটি বিশেষ প্যাভিলিয়ন তৈরি করা প্রয়োজন বলে মনে করেন। একই সাথে তারা আশা করে যে, তারা তাদের বিদেশী বাণিজ্য প্রসারিত করবে এবং তাদের দেশের বিদেশী রিজার্ভ বাড়াতে সহায়তা করবে।

এ ছাড়া, ডেপুটি কাউন্টি মেয়র শিয়াং শিয়াওবিন, ডেপুটি কাউন্টি মেয়র শু চ্যাংজুন, কাউন্টি অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের পরিচালক শু হংলিন এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগের কর্মকর্তারাও বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ, ইরাক, দক্ষিণ কোরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, মরিশাস, পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে ৩২ জন বিদেশি ব্যবসায়ী এবং প্রায় ২০০ চীনা ব্যবসায়ী সম্মেলনে অংশ নিয়েছিলেন। সম্মেলনের পরে থংছাং-এ অবস্থিত বিভিন্ন কারখানা পরিদর্শন করতে যান বিদেশী ব্যবসায়ী প্রতিনিধিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status