|
ফের ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালিতে ট্যাংকার আক্রান্ত
নতুন সময় ডেস্ক
|
![]() ফের ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালিতে ট্যাংকার আক্রান্ত সোমবার ১৪ জুলাই সালেম রেডিও নেটওয়ার্কের টক শো হিউ হিউইট শো এ ট্রাম্প বলেন, আজ রাতে ইরানে খুব জোরালোভাবে আঘাত হানা হবে আর আমরা আগামীকালও আমরা তাদের ওপর জোরালো আঘাত হানব। আর এ ক্ষেত্রে তারা কিছুই করতে পারবে না। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রালি কমান্ড জানায়, তারা ইরানের ওপর হামলা শুরু করেছে। এরপর হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের জানান, হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতাগুলোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালাতে শুরু করেছে। এর কিছুক্ষণ পর সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালির ওমানি জলসীমা দিয়ে পার হওয়ার সময় মোম্বাসা ও আল বাহিয়াহ নামের আমিরাতের দুটি তেল ট্যাংকারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক ভারতীয় ক্রু সদস্য নিহত ও আরও আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় আর বাকি দুজন ইউক্রেইনীয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কালহাত থেকে ৪০ নটিক্যাল মাইল উত্তরপূর্ব দিকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাঙ্কারে অজানা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তবে সব ক্রু নিরাপদ আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
