ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ঢাকা টাইমস সম্পাদকের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 12:31 PM

ঢাকা টাইমস সম্পাদকের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা টাইমস সম্পাদকের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।


ওবায়দুর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি তিনি।

ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তিন উপজেলার এতিমখানাগুলোতে ছাত্রদের খাবার বিতরণ করা হবে। সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এবং দৈনিক ঢাকা টাইমসের উদ্যোগেও বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status