|
কুড়িগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন—ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামের হত্যাকান্ডের শিকার কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, নুর নাহারের বাবা নুর মোহাম্মদ, মা ছকিনা বেগম এবং অপর অভিযুক্ত গফুর মিয়া। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার পরকীয়া সম্পর্কের জের ধরে দাওয়াতে যাওয়ার কথা বলে কৌশলে তার স্বামী কেতাব উদ্দিনকে গফুরের বাড়িতে নিয়ে যায়। সেখানে নুর নাহার, তার বাবা-মা ও গফুর মিলে কেতাব উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনার পরদিন ১৯ এপ্রিল নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
প্রাকৃতিক বিপর্যয়, প্রাতিষ্ঠানিক অনমনীয়তা ও রাষ্ট্রীয় উদাসীনতা: দুর্যোগে এইচএসসি পরীক্ষা এবং বিপন্ন ছাত্র-নিরাপত্তা
সংসদ ভবনের সামনে থেকে আন্দোলনরতদের পিটিয়ে সরাল পুলিশ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
