ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
পাহাড়ের বন্যাদুর্গতদের পাশে দীপেন দেওয়ান, কিস্তি আদায় স্থগিতের ঘোষণা
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 6:45 PM

পাহাড়ের বন্যাদুর্গতদের পাশে দীপেন দেওয়ান, কিস্তি আদায় স্থগিতের ঘোষণা

পাহাড়ের বন্যাদুর্গতদের পাশে দীপেন দেওয়ান, কিস্তি আদায় স্থগিতের ঘোষণা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সোমবার (১৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি বাঘাইছড়ি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে যান। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য আর্থিক সহায়তা, খাবার, ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, "বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়িতে এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে।"

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাঁতী দলের আহ্বায়ক শফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যায় ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র, ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status