ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
বিয়ের ১৫ দিন পরই বিচ্ছেদ, অপর্ণাকে ছেড়ে কোথায় যাচ্ছেন স্বামী সত্রাজিৎ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 11:26 AM

বিয়ের ১৫ দিন পরই বিচ্ছেদ, অপর্ণাকে ছেড়ে কোথায় যাচ্ছেন স্বামী সত্রাজিৎ?

বিয়ের ১৫ দিন পরই বিচ্ছেদ, অপর্ণাকে ছেড়ে কোথায় যাচ্ছেন স্বামী সত্রাজিৎ?

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। কিন্তু বিয়ের ১৫ দিন পরই বিচ্ছেদ ঘটল দুজনের! বিমানবন্দরের সামনে ফ্লাড লাইট জ্বলছে। পৌষের আকাশে খানিকটা কুয়াশা। লাইটের আলোর সীমা ছাড়িয়ে যেতে দৃষ্টি অক্ষম। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী ও তার বর সত্রাজিৎ সহ অনেকে।

বেশ কিছু স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু বিয়ের পর পর কোথায় ছুটলেন অপর্ণা ঘোষ? এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোথাও যাচ্ছেন না। সত্রাজিৎ জরুরি কাজে জাপান গেলেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।


গত ১০ ডিসেম্বর সত্রাজিৎ-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অপর্ণা ঘোষ। তারপর থেকে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই নবদম্পতি। গত ২৫ ডিসেম্বর জাপানে গিয়েছেন তার বর। কিন্তু বরের সঙ্গে কাটানো সময় খুব মিস করছেন এই অভিনেত্রী।

অপর্ণা ঘোষ বলেন- শুনেছি, বিয়ে করলে নাকি সময় ভালো কাটে। তার প্রমাণ পেলাম। ওর সঙ্গে কাটানো সময়গুলো এখন খুব মিস করি। ওকে খুব মিস করছি। তবে কিছু করার নেই। ওর ওখানে কাজ আছে। তাই ওকে যেতে হয়েছে।

বিয়ের কারণে দীর্ঘ ১ মাস শুটিং থেকে দূরে ছিলেন অপর্ণা। গত ২৭ ডিসেম্বর ‘তোলপাড়’ নামে একটি নাটকের শুটিংয়ের মাধ্যমে আবারো লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status