ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 July, 2026, 8:57 PM

সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

প্রায় দুই দশকের বিরতি শেষে আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই প্রতীকী ভেন্যুতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে ২০০৭ সালে একই স্থানে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যপ্রাচ্যে কনসার্টের আয়োজন করেছে।

বর্তমানে নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী আলোচিত ‘লাস মুজেরেস ইয়া নো লোরান অ্যালবামকে ঘিরে বিশ্ব সফরে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সফল এই শিল্পী বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার।

মিশরে প্রত্যাবর্তন নিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।

তার এই ঘোষণার পর থেকেই মিশরের দর্শক এবং বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, গিজার পিরামিডে শাকিরার এই প্রত্যাবর্তন চলতি বছরের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত আয়োজনে পরিণত হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status