ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ভাবনায় পরিবর্তন চান সাব্বির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 11:55 PM

ভাবনায় পরিবর্তন চান সাব্বির

ভাবনায় পরিবর্তন চান সাব্বির

এক সময় জাতীয় দলের উজ্জ্বল ‘নক্ষত্র’ ছিলেন সাব্বির রহমান। বাংলাদেশের ক্রিকেটে একজন পাওয়ার-হিটারের আকাক্সক্ষা তো আর কম দিনের নয়। রাজশাহীতে জন্ম নেওয়া এ ক্রিকেটারের মধ্যে ছিল উজ্জ্বল সম্ভাবনা। বেশ কিছু ম্যাচে নিজের জাতও চিনিয়েছেন সাব্বির। অনেকে তো তাকে বাংলাদেশের এক নম্বর টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন। তকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। তবে নিজের জায়গাটা ঠিক ধরে রাখতে পারেননি ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। পারফরম্যান্স গ্রাফটা নিচের দিকে নেমে গেছে তার; মাঠের চেয়ে মাঠের বাইরের নেতিবাচক খবর সব সময় আলোচনায় রেখেছে তাকে! আর এখন তো নিজেকে হারিয়ে খুঁজে ফিরছেন তিনি।

জাতীয় দলে নিজের হারানো জায়গাটা ফিরে পাওয়ায় লক্ষ্য সাব্বিরের। তবে কাজটা বেশ কঠিন। তার পজিশনে তরুণরা ভালো করছে। কিছু দিন আগে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। বেক্সিমকো ঢাকার হয়ে খেলা সাব্বির নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৭ ম্যাচে ১৭.৬৬ গড়ে ১০৬ রান করেছেন। সর্বোচ্চ ৫৬। ঢাকার একাদশে তিনটি ম্যাচে জায়গাই হয়নি তার। সাব্বির অবশ্য মনে করেন, টি-টোয়েন্টি কাপ ভালোই কেটেছে তার। তবে যে পজিশনে (ওপেনিং) ব্যাটিং করেছেন সেখানে তিনি অভ্যস্ত না হওয়ার কারণে নিজেকে মেলে ধরতে পারেননি। সাব্বির বলেন, ‘প্রথম দুটো ম্যাচে অন্যরকম চিন্তাভাবনা ছিল। এটা টি-টোয়েন্টি। আমাকে যে পজিশনে ব্যাট করতে হয়েছে হয়তো আমি ওপেনার না। ৩-৪-এ ব্যাট করি। ওপেনারদের সুইং মোকাবিলা করতে হয়। ফাস্ট পাওয়ার প্লে ইউজ করতে হয়। এখন টিম যেভাবে চেয়েছে আমি সেখানে খেলেছি। টিম যেখানে চেয়েছে ব্যাটিং করার জন্য হাত তুলেছি। হঠাৎ করেই ওপেনিং, নতুন বল ফেস করাটা একটু ডিফিকাল্ট। তবে আমার আরও ভালো পারফরম্যান্স করা উচিত ছিল। হয়তো এক্সিকিউশন করতে পারিনি।’

এবার শিরোপা জয়কে পাখির চোখ করেছিল ঢাকা। বিশেষ করে দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমবার ঢাকার জার্সিতে খেললেন। টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন, শিরোপা জিততে চান। তবে মুশফিকের স্বপ্ন সত্যি হয়নি। সাব্বির জানান, ঢাকার হয়ে তার যাত্রাটা দারুণ ছিল। বলেন, ‘সবাই কেপাবল ছিল। আমরা চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য আমরা শিরোপা জিততে পারিনি।’  

বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশে করোনাপরবর্তী প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হয়। ৫০ ওভারের ওই টুর্নামেন্টে মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলা সাব্বির ৫ ম্যাচে ১৩ গড়ে ৩৯ রান করেন। সর্বোচ্চ ২২। নিজের ব্যাটিং নিয়ে সাব্বির মনে করেন, টেকনিক্যাল ওয়াইজ ঠিক আছে। তিনি বলেন, ‘কেউ যেমন ভাত খেতে ভোলে না তেমনি শটও। চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। সিচুয়েশন রিড করতে হবে। কেননা তিন ফরম্যাটের ৩ রকম সিচুয়েশন থাকে। সিচুয়েশন রিড করে খেলাটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ।’ জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সাব্বির সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেছেন যথাক্রমে গত বছর শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় ও ২০১৮ সালে লংকানদের বিপক্ষে ঢাকায়। সাব্বির জানান, উইন্ডিজ সিরিজের দলে জায়গা পেলে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status