ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
হামলা-মামলা করে গণতান্ত্রিক অধিকার হনন করা যাবে না: নূর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 10:50 AM

হামলা-মামলা করে গণতান্ত্রিক অধিকার হনন করা যাবে না: নূর

হামলা-মামলা করে গণতান্ত্রিক অধিকার হনন করা যাবে না: নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করতে পারে না।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা ও নারী লাঞ্ছনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ হয়। প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মোড় ও শাহবাগ হয়ে রাজুভাস্কর্যে এসে শেষ হয়।
এসময় তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, আপনাদেরকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই। প্রশাসনকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানাই। ঠাকুরগাঁওয়ে আমাদের নেতাকর্মীদের ওপর করা হামলা-মামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।

নূর বলেন, আমরা একটা কথাই বলতে চাই, যেখানে সংবিধান সভা-সমাবেশ মিছিল-মিটিং করার অধিকার দিয়েছে সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভাবে হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসানসহ অন্যান্য নেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status