সিলেটে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় বিস্ফোরণ, নিহত ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 December, 2020, 10:59 AM
সিলেটে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় বিস্ফোরণ, নিহত ৪
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চার মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৬টার দিকে মাইক্রোবাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মাইক্রোবাসটিকে একটি ট্রাক পেছনে থেকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।