|
সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন?
নতুন সময় ডেস্ক
|
![]() সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন? ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। একদিন পর ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে উঠেছে ইংল্যান্ড। স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। বিশ্বকাপ সেমিফাইনালের সূচি: ১৫ জুলাইফ্রান্স বনাম স্পেনসময়: বাংলাদেশ সময় রাত ১টাভেন্যু: ডালাস স্টেডিয়াম ১৬ জুলাইআর্জেন্টিনা বনাম ইংল্যান্ডসময়: বাংলাদেশ সময় রাত ১টাভেন্যু: আটলান্টা স্টেডিয়াম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
কুড়িগ্রামের সাবেক ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্মসচিব, অভিনন্দনে ভাসাচ্ছেন কুড়িগ্রামবাসী
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য
