ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
মেয়েকে যৌন হয়রানি, সৎ বাবাকে পুলিশে দিলো এলাকাবাসী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 11:37 PM

মেয়েকে যৌন হয়রানি, সৎ বাবাকে পুলিশে দিলো এলাকাবাসী

মেয়েকে যৌন হয়রানি, সৎ বাবাকে পুলিশে দিলো এলাকাবাসী

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মাদ্রাসা পড়ুয়া সৎ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মাকসুদুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শুভাঢ্যা জিয়া নগরে তার ভাড়া বাসায় থেকে এলাকাবাসী আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত সুমন ভোলা জেলার তমিজুদ্দীন থানার মঙ্গল সিকদার গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার ১২ বছরের মেয়ে মাদ্রাসায় পড়াশুনা করে। মেয়েকে রেখে কাজে যাওয়ার সুযোগে আমার স্বামী  (মেয়েটির সৎ বাবা) মাঝে মাধ্যেই তার গায়ে ও বুকে হাত দিতো। আমার স্বামীকে একাধিকবার এরকম কাজ করতে দেখে তাকে বাধা দিয়েছি। বারবার বোঝানোর চেষ্টা করলেও সে বহুদিন ধরে একই কাজ করে যাচ্ছিলো। পরে আমার এক আত্মীয় ও এলাকাবাসীর মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

ভুক্তভোগী বলে, ‘আমার সৎ বাবা আমাকে মাঝে মাঝেই শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হয়রানি করতো। অনেক বার নিষেধ করার পরও সে শোনেনি। পরে আমি মাকে বললে মা তাকে পুলিশে দিয়েছে। আমি তার উপযুক্ত বিচার চাই।’

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষণচেষ্টায় মাকসুদুর রহমান সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি। ঘটনাটির বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status