ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বোদায় ঘোড়ার মাংস বিক্রির দায়ে ২ বিক্রেতা শ্রীঘরে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 8:27 PM

বোদায় ঘোড়ার মাংস বিক্রির দায়ে ২ বিক্রেতা শ্রীঘরে

বোদায় ঘোড়ার মাংস বিক্রির দায়ে ২ বিক্রেতা শ্রীঘরে

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরী হাটে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে সানাউল্লাহ (৩২) ও হামিদুল রহমান (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বোদা থানা পুলিশ। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে জব্দকৃত মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি কালে ৩৫ কেজি ঘোড়ার মাংসসহ বোদা থানা পুলিশ সানাউল্লাহ ও হামিদুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় ৩ থেকে ৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিকর মাংস বিক্রির অপরাধে সানাউল্লাহ ও হামিদুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করা হয়েছে। বোদা থানার এসআই লিপন কুমার বসাক বাদী হয়ে মামলা দায়ের করেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status