ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রিটেনজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:29 PM

ব্রিটেনজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ

ব্রিটেনজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ

পুরো ব্রিটেনজুড়ে এখন নতুন করোনা আতঙ্ক। অস্বাভাবিকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নতুন ধরনের এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন।

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একের পর এক দেশ যুক্তরাজ্যের সাথে যোগাযোগ বাতিল করায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলছে প্রভাবশালী এই দেশটি। স্থবির হয়ে থাকা ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

অন্যদিকে, এই ভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। তবে বায়োনটেকের প্রধান নির্বাহীর দাবি, তাদের আবিষ্কৃত ভ্যাকসিন এই নতুন ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম।

করোনা ভাইরাসে সংক্রমণের ক্ষেত্রে সবচে বেশি ঝুঁকিতে পূর্বলন্ডন, যেখানে ব্রিটেনের বাংলাদেশীদের অধিকাংশই বসবাস করছেন। তাদের মাঝেও ক্রমশ বাড়ছে আতঙ্ক।

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ৭০ শতাংশ দ্রুত ছড়াতে সক্ষম।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status