|
আলীকদমে হাম রোগে শিশুমৃত্যু
ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন
ফরহাদ আহমদ, লামা
|
![]() ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন এ নিয়ে দুর্গম এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে মোট ছয়জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। এই শোকাবহ পরিস্থিতিতে আলীকদম ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোক প্রকাশ ও প্রয়াত শিশুদের স্মরণ করা হয়। এসময় জংরুং ম্রো, খতং ম্রো, চাংমুম ম্রো, তাইতুং ম্রো, যংরাও ম্রো ও তুমরাও ম্রোসহ দুর্গম এলাকার অজানা প্রয়াত শিশুদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রয়াত শিশুদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্গম এলাকায় দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা জোরদারের দাবি জানান স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
