ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পন্ন
কাউছার মিয়া ,দৌলতপুর
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:01 AM

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পন্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে)  দুপুর ২.০০ ঘটিকায় দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। 

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মানিকগঞ্জ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে দৌলতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

গার্ড অব অনার অনুষ্ঠানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা হযরত আলী দৌলতপুর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম এক ছেলে ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status