|
যেসব বিষয়ে আলোচনা করেন ট্রাম্প-শি
নতুন সময় ডেস্ক
|
![]() যেসব বিষয়ে আলোচনা করেন ট্রাম্প-শি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের অবস্থা। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের এই নতুন অবস্থান আগামী তিন বছর এবং তার পরেও দুই দেশের সম্পর্ককে কৌশলগতভাবে পরিচালনার পথ দেখাবে। বৈঠকে শি জিনপিং বলেন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য দল ‘সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল’ অর্জন করেছে। তিনি উভয় পক্ষকে আহ্বান জানান, যেন এই অর্জিত ইতিবাচক অগ্রগতি বজায় রাখা হয়। তিনি আরও বলেন, ‘চীনের বাজার উন্মুক্তকরণের নীতি আরও বিস্তৃত হবে।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। চীন যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বাড়াতে স্বাগত জানায়। তথ্যসূত্র: আল জাজিরা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
