ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালামাল লুটের পর চালককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:30 PM

মালামাল লুটের পর চালককে পিটিয়ে হত্যা

মালামাল লুটের পর চালককে পিটিয়ে হত্যা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল মালবাহী ট্রাকে হানা দিয়ে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে চালককে হত্যা করে ব্রিজের নিচে ফেলে গেছেন। সে সময় আহত হয়েছে হেলপার।

বুধবার ভোরে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত চালকের নাম মজিবুর রহমান (৫৫)। আহত হেলপারের নাম হাসান (২৭)।

আহত ট্রাকের হেলপার হাসান জানান, দিনাজপুর থেকে পাথরভর্তি ট্রাক নিয়ে সাভারের বারবারিয়া আসছিল। ট্রাকটি মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া পৌছালে ৪ থেকে ৫ জনের ডাকাত দল ট্রাকে হানা দিয়ে চালক ও তাকে জিম্মি করে মারপিট শুরু করে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে চালককে হত্যার পর ব্রিজের ওপর থেকে ফেলে চলে যায়। এরপর স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status