|
জাবিতে ধর্ষণচেষ্টা
প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান শুক্রবার (১৬ মে প্রথম প্রহরে) রাত ২ টার দিকে ছাত্রীদের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি ছাত্রীদের সবগুলো হল ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে। এসময়, শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিলেও তা করতে ব্যর্থ হয়েছে। এতে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে দাবি তাদের। আন্দোলনকারীরা বলেন, “৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি প্রশাসন। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ চাই। যতক্ষণ না প্রক্টর পদত্যাগ করবে এবং আসামি গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করবো।" এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের সঙ্গে একাধিকবার বাকবিতন্ডায় জড়ান শিক্ষার্থীরা। তারা উপাচার্যের বাসভবনে দেওয়ালে প্রশাসন "ব্যর্থ" লেখেন। এছাড়া, তারা উপাচার্যের সামনে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রক্টরের পদত্যাগের দাবি জানান। এর আগে, ১৪ মে ভোর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে ৬ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুলবাড়ী হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শনের খবরে বন্ধ আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার
ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পন্ন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি ডা. আব্দুল বারীর
