|
ঝগড়া করে স্বামীকে হত্যার পর টুকরো টুকরো, আটক আসমা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝগড়া করে স্বামীকে হত্যার পর টুকরো টুকরো, আটক আসমা শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর শহরের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার জিয়া সরদার পিরোজপুর জেলার আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তারা শরীয়তপুর শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সর্বশেষ চন্দ্রপুর এলাকায় একটি বাসায় থাকতেন তারা। আরও জানা গেছে, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার গভীর রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে স্ত্রী আসমা আক্তার লোহার রড দিয়ে জিয়া সরদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে পুলিশের ধারণা। অভিযোগ রয়েছে, ঘটনার পর মরদেহ গোপন করতে ধারাল অস্ত্র দিয়ে দেহ কয়েক টুকরো করা হয়। পরে হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় মরদেহের কিছু অংশ বস্তায় ভরে সদর উপজেলার আটং এলাকার বৃক্ষতলা সংলগ্ন স্থানে ফেলে দেওয়া হয়। পরে পুরোনো ভাড়া বাসার একটি ফ্রিজে মরদেহের অংশ রাখার চেষ্টা করলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ড্রাম খুলে মরদেহের অংশ দেখতে পায়। জিজ্ঞাসাবাদে আটক নারী ঘটনাটি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুলবাড়ী হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শনের খবরে বন্ধ আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার
ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পন্ন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি ডা. আব্দুল বারীর
