ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্বিতীয়বার লকডাউনে যাচ্ছে জার্মানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:44 PM

দ্বিতীয়বার লকডাউনে যাচ্ছে জার্মানি

দ্বিতীয়বার লকডাউনে যাচ্ছে জার্মানি

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে জার্মানিতে। বড়দিন উপলক্ষে তা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মৃত্যু ও সংক্রমণের লাগাম টানতে তাই আগেভাগেই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। নতুন ও দ্বিতীয়বারের মতো এই বিধিনিষেধ আগামী বুধবার থেকেই দেশটির সব প্রদেশে কার্যকর হবে।

স্কুল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকবে। নতুন এই লকডাউন ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। খবর সিএনএন ও দ্য টেলিগ্রাফের।

জার্মানিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ২৭ জানুয়ারি। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলতি বছরের মার্চ মাসে প্রথমে কারফিউ এরপর জুনে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয়।

ইউরোপের অন্যান্য দেশের মতোই চলতি মাসের নতুন করে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিথস্ক্রিয়া বেড়ে যাওয়া ও বড়দিনের কেনাকাটা অন্যতম দায়ী বলে উল্লেখ করেছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ক্রিসমাসের কেনাকাটার সময় একে অপরের সংস্পর্শে আসায় ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে একটা পদক্ষেপ নেয়া জরুরি ছিল।

বিবিসি জানিয়েছে, জার্মানির ১৬টি স্টেটের নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত জার্মানিতে আরও ২০ হাজার ২শ’ জন সংক্রমিত হয়েছেন এবং ৩২১ জন মারা গেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status