ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বদি আমার বাবা- দাবি টেকনাফের যুবকের, ডিএনএ টেস্ট চান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:44 PM

বদি আমার বাবা- দাবি টেকনাফের যুবকের, ডিএনএ টেস্ট চান

বদি আমার বাবা- দাবি টেকনাফের যুবকের, ডিএনএ টেস্ট চান

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে মামলা করেছেন যুবক মো. ইসহাক। পাশাপাশি তাকে পিতা প্রমাণে আদালতের কাছে ডিএনএ টেস্টের দাবিও করেছেন ওই যুবক।

রবিবার টেকনাফ সহকারী জজ জিয়াউল হকের আদালতে আবেদনটি করেন মো. ইসহাক (২৬) নামে ওই যুবক। পরে অভিযোগ আমলে নিয়ে আদালত বদির বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছেন। পাশাপাশি আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রশ্নের জবাব দিতে বিবাদী আবদুর রহমান বদিকে বলা হয়েছে। মামলার বাদীপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দীনও মামলার বিষয়টি স্বীকার করেছেন।

আদালতে দেওয়া অভিযোগ সূত্র মতে, ১৯৯২ সালের ৫ এপ্রিল মামলার বাদী ইসহাকের মা সুফিয়া খাতুনকে কালেমা পড়ে বিয়ে করেন আবদুর রহমান বদি। ওই সময়ে বিয়ে পড়ানোর আয়োজন হয় বদির পারিবারিক আবাসিক হোটেল নিরিবিলিতে। তখন বিয়ে পড়ান কর্মরত মৌলভী আবদুস সালাম। বিয়ের সাক্ষী ছিলেন ওই হোটেলের দারোয়ান এখলাছ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status