ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ম্যারাডোনা স্মরণে ফিফা’র পতাকা অর্ধনমিত আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 10:54 AM

ম্যারাডোনা স্মরণে ফিফা’র পতাকা অর্ধনমিত আজ

ম্যারাডোনা স্মরণে ফিফা’র পতাকা অর্ধনমিত আজ

হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে গত বুধবার না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

কিংবদন্তি এ ফুটবলারের মৃত্যুতে বিশ্বের কোটি কোটি ভক্ত শোকে মুহ্যমান। আর আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ উপলক্ষে ‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

ফিফা এক টুইটে জানায়, ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তির স্মরণে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার হেডকোয়ার্টারে পতাকা অর্ধনমিত রাখছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে বুয়েনস আইরেসের প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছায় ম্যারাডোনার মরদেহ। আগামী তিনদিন কিংবদন্তি এই ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হতে পারবেন ফুটবলপ্রেমীরা।
 
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status