ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 June, 2026, 10:33 AM

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে পেয়েছিল ড্র। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাফানা বাফানারা।

বুধবার (২৪ জুন) মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৩তম মিনিটে। শেপাং মোরেমির দারুণ ক্রসে থাপেলো মাসেকো নিখুঁত ফিনিশে জালের দেখা পান। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে গ্রুপে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে নকআউট পর্বে ‘বি’ গ্রুপের রানার্সআপ কানাডার মুখোমুখি হবে আফ্রিকান দলটি।

এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবারও শুরুটা হয়েছিল মেক্সিকোর কাছে ২-০ গোলের হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখে তারা।  

গ্রুপের শেষ ম্যাচের আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার পেছনে ছিল দক্ষিণ আফ্রিকা। ফলে নকআউটে উঠতে হলে জয়ের বিকল্প ছিল না। সেই চাপের ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে কোরিয়ানদের বিদায় নিশ্চিত করে নিজেদের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে বাফানা বাফানারা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচেও পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে তাদের।

উল্লেখ্য, ২০০২ সালে প্রথম এশিয়ান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে চতুর্থ স্থান অর্জন করেছিল দক্ষিণ কোরিয়া। এছাড়া ২০০২ ও ২০১০ সালেও তারা নকআউট পর্বে খেলেছিল। তবে এবার গ্রুপ পর্ব থেকেই তাদের বিশ্বকাপ যাত্রার ইতি ঘটল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status