ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মা-বাবার পাশে সমাহিত হলেন ম্যারাডোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 10:50 AM

মা-বাবার পাশে সমাহিত হলেন ম্যারাডোনা

মা-বাবার পাশে সমাহিত হলেন ম্যারাডোনা

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে বাবা-মার পাশে সমাহিত করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য তিনদিন ম্যারাডোনার মরদেহ প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখার কথা থাকলেও আজই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাকে বিদায় দিতে যেন কিছুতেই মন মানছে না ভক্ত সমর্থকদের। তবুও প্রকৃতির চিরন্তন সত্য মেনে বিদায় যে বলতেই হয়। কেননা রক্ত মাংসের দেহ নিয়ে জন্মালে মৃত্যুটা যে অবধারিত।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায, গত বুধবার ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান ম্যারাডোনা। তাকে সমাহিত করার আগে সারাদিনই রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় হাজার-হাজার মানুষ জড়ো হয়ে ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে।

খয়েরি কফিনে আকাশী-সাদা পতাকায় মোড়ানো কিংবদন্তী। চিরনিদ্রায় শায়িত হওয়ার আগে অগণিত আর্জেন্টাইন ভক্তের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন ম্যারাডোনা। এরপর শুরু হয় ফুটবল জাদুকরের বিদায় জানানোর প্রস্তুতি।

প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাদা থেকে কড়া নিরাপত্তায় মোটর শোভাযাত্রায় ম্যারাডোনার নিথর দেহ নিয়ে যাওয়া হয় জারদিন দো পাজ সমাধি ক্ষেত্রে। এ সময় রাস্তার চারপাশে ভক্তরা চোখের জলে বিদায় দেয় ৮৬'র বিশ্বকাপ জয়ী হিরোকে।

অবশেষে সেই অন্তিম মুহূর্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যাটা যে একেবারেই মলিন। রোমান ক্যাথলিক পরিবারে জন্ম নেয়া ম্যারাডোনাকে তার মা-বাবার কবরের পাশেই সমাহিত করা হয়।

যেখানে ফুটবল বিশ্বের উজ্জ্বল নক্ষত্রকে অশ্রু সিক্ত নয়নে বিদায় জানান আত্মীয় স্বজন আর কাছের প্রিয় বন্ধুরা। এ সময় শেষকৃত্য অনুষ্ঠানে এক হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী হয়।

এর আগে, প্রিয় তারকাকে কাসা রোসাডায় শেষ শ্রদ্ধা নিবেদন করেন লাখো ভক্ত। পৃথিবী থেকে দেহাবসান হয়েছে, তবে কীর্তিতে অবিনশ্বর থাকবেন দিয়েগো ম্যারাডোনা। থাকবেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সমর্থকদের মানসপটে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status