|
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
নতুন সময় ডেস্ক
|
![]() নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা? নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সেই দৌড়ে ব্রাজিলের সামনে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। এই দলের যেকোনো একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও তিউনিসিয়া। একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন। বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান দুই দলের নামের পাশে রয়েছে সমান ৪ পয়েন্ট। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টেবিলের শীর্ষে রয়েছে ডাচরা। সেখানে জাপানের গোল সংখ্যা ৬টি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে সুইডেনও। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। সুতরাং টিকে থাকা ‘এফ’ গ্রুপের বাকি তিনটি দলের যেকোনো একটি দল নকআউটে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
