|
তিন দিন ধরে যোগাযোগ নেই, বাসায় মিলল নারী চিকিৎসকের লাশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() তিন দিন ধরে যোগাযোগ নেই, বাসায় মিলল নারী চিকিৎসকের লাশ ফারা ফেরদৌস নামে ২৭ বছর বয়সি ওই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার বিকালে ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ওই নারী চিকিৎসকের সঙ্গে তিন দিন ধরে তার পরিবারের যোগাযোগ ছিল না। ফোনে সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বাসায় গিয়ে বিছানায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। ৩৯তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। তিনি ‘ফেজ বি রেসিডেন্ট’ প্রশিক্ষণার্থী ছিলেন। ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন। অবিবাহিত এ চিকিৎসক সেই ফ্ল্যাটে একাই থাকতেন বলে পুলিশ জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
