ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড় ও পচা ফল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 10:28 AM

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড় ও পচা ফল

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড় ও পচা ফল

রাজধানীর গুলিস্তানে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমার আদলে তৈরি একটি সন্দেহজনক বস্তু ঘিরে রাতের বেলা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, বস্তুটির ভেতরে কোনো বিস্ফোরক নেই—কেবল পুরোনো কাপড়চোপড় ও পচা ফল ভরা ছিল।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পার্কের ওই প্রান্তে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। বোমার মতো দেখতে হওয়ায় স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। মতিঝিল থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বস্তুটি পরীক্ষা করে।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বস্তুটি বাইরে থেকে দেখতে বোমার মতো করেই তৈরি করা হয়েছিল। তবে নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি খুলে ভেতরে বিস্ফোরকজাতীয় কোনো উপাদান পাননি। এর পরিবর্তে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল বেরিয়ে আসে।

কে বা কারা কোন উদ্দেশ্যে বোমার আদলে এই বস্তুটি পার্কে রেখে গেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status