ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত দুই ভেন্যু
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 5:05 PM

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত দুই ভেন্যু

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত দুই ভেন্যু

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নগরের দুটি ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের কোতোয়ালী থানার অধীন জে এম সেন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জে এম সেন হলসহ দুটি ভেন্যুতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই পরিদর্শন করেন সিএমপি কমিশনার।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status