|
নাটোরের লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার বাকনাই কদমতলা এলাকার মৃত দেছের উদ্দিনের ছেলে সাজদার রহমান (৫১), মৃত শাহাজান আলীর ছেলে মিলন ইসলাম (২৯), মৃত রহমান মণ্ডলের ছেলে আবেদ আলী (৪৫) ও জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪)। লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকনাই গ্রামের শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৪ অক্টোবর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান, তাঁর শোবার ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকানো। পরে জানালা দিয়ে বের হয়ে বারান্দায় গিয়ে দেখেন, ভ্যানের শিকল ও তালা কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং অটোভ্যানটি নেই। পরে ভ্যান চুরির ঘটনায় শাকিল আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ. জে. মিন্টু ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেন মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অটোভ্যান বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন মঙ্গলবার দুপুরে গ্রেফতাকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
