ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাস্ক না পড়ায় কৃষ্ণাঙ্গকে মারধর, ৩ পুলিশ বরখাস্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 10:57 AM

মাস্ক না পড়ায় কৃষ্ণাঙ্গকে মারধর, ৩ পুলিশ বরখাস্ত

মাস্ক না পড়ায় কৃষ্ণাঙ্গকে মারধর, ৩ পুলিশ বরখাস্ত

মাস্ক না পড়ায় এক ফরাসি কৃষ্ণাঙ্গকে মারধরের ঘটনায় ফ্রান্সের প্যারিসে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাকে নির্যাতনের খবর সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, ওই তিন পুলিশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। কৃষ্ণাঙ্গ মাইকেল একজন সঙ্গীত প্রযোজক।

গেল শনিবার ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মারধর করা হয়। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বেসামরিক নাগরিকের বিরুদ্ধে ফরাসি নিরাপত্তা বাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে ফ্রান্সে।

নিরাপত্তা বাহিনীর ক্যামেরায় ধারণকৃত ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, তিন পুলিশ কর্মকর্তা এক কৃষ্ণাঙ্গকে লাথি মারছে, মারধর করছে। ওই ব্যক্তির অপরাধ ছিল তিনি মাস্ক পরেননি।

সম্প্রতি নির্যাতনের শিকার ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি একটি রক্তাক্ত ছবি টুইট করে লেখেন, এমন ঘটনা সহ্য করা যায় না, এই সহিংসতা গ্রহণযোগ্য নয়, বর্ণবাদকে না বলুন।

সম্প্রতি ফ্রান্সজুড়ে পুলিশি নির্যাতনের ঘটনা বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থাগুলি। এতে জনমনে পুলিশের উপর ক্ষোভ বাড়ছে। সহিংস নির্যাতন বন্ধে দেশজুড়ে এখন দাবি উঠেছে।
 
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status